1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে
এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট // বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলবর্তী জেলা বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই)  পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট এবং জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

আলোচনা সভায় গ্রীনহাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব, প্লাস্টিক দূষণ, মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহতা এবং পরিবেশ দূষণের বিভিন্ন নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে আলোকপাত করা হয় এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করার আহ্বান জানান।

পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫’ প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত রাজস্ব বাজেট থেকে ৪ হাজার ৩৩৬ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ব্র্যাক, কোডেক, সিএনআরএস (CNRS)সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews