1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩০৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে সবচেয়ে বেশি ৯৫ জন ডেঙ্গু রোগীও ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে মোট ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews