1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএমএসএফ’র বরিশাল উত্তর শাখার সদস্য লিজনের পিতৃবিয়োগে শোক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএমএসএফ’র বরিশাল উত্তর শাখার সদস্য লিজনের পিতৃবিয়োগে শোক

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র বরিশাল উত্তর শাখার সদস্য এইচ.এম লিজনের বাবা গৌরনদী উপজেলার টরকী ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. মফিজুর রহমান খান (৭০) বার্ধক্যজনিত কারনে শুক্রবার সকালে টরকী এলাকার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। একইদিন বাদ জুমা মরহুমের জানাজা শেষে কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ’র বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহ-সভাপতি জামিল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনিসহ শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews