1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমানসহ নয়জন কর্মকর্তাকে বদলী, পদোন্নতি ও অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, সংবর্ধিত প্রকৌশলী মো. অহিদুর রহমান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, বিএডিসির প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী প্রমুখ। একইদিন সদ্য বদলী হওয়া উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখীসহ মোট নয়জন কর্মকর্তাকে বদলী, পদোন্নতি ও অবসরজনিত সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সদ্য যোগদান করা উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাকিবকে ফুল দিয়ে বরন করে নিয়েছেন অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews