1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নবনিযুক্ত রেঞ্জ ডিআইজি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে নবনিযুক্ত রেঞ্জ ডিআইজি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল রেঞ্জ পুলিশের নবনিযুক্ত ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দারের সঙ্গে বরিশালের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন । এ সময় নবাগত রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা’র কথা মনোযোগ দিয়ে শোনেন । বরিশাল রেঞ্জের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, মাদকের বিস্তার ও রোধ, সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা, সাম্প্রতিক ছিনতাই, চুরি, ডাকাতি বেড়ে যাওয়া সহ পুলিশের কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করা হয় । মতবিনিময় সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকা’র প্রতিনিধিরা বরিশাল অঞ্চলের সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের বাস্তবচিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন । পাশাপাশি পুলিশের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। নবনিযুক্ত রেঞ্জ ডিআইজি সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও পরামর্শ সম্পর্কে তার বক্তব্যে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের আচরণ বিধি’র উন্নতি সাধনে সব ধরনের পদক্ষেপ, প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews