1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু, ৪ বন্ধু আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু, ৪ বন্ধু আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে লিমন (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার উলিপুর এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত লিমন দিনাজপুরের সিপাহিপাড়ার লিটন ইসলামের ছেলে। সে উপশহর ২নং তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়া এলাকায় কয়েকজন শিক্ষার্থী পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে লিমন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও ওই দিন লিমনের সন্ধান পাওয়া যায়নি।

এরপর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদরের উলিপুর গ্রামের নদীতে লিমনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

জিজ্ঞাসাবাদের জন্য আটক চার সহপাঠী হলো রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।

 

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে গিয়ে লিমন নিখোঁজ হওয়ার পর উদ্ধার অভিযান চালানো হয়। পরে উলিপুর এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews