1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক। ম

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

 

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে প্রাইভেটকারে যাওয়ার পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের ৪নং ওয়াড জয়নগর শিমুলতলা এলাকার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে কয়েকজন তার প্রাইভেটকারের গতিরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীফের মাথার নিচের অংশ ও গলার কাছাকাছি জায়গায় ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়। গুরুতর আহত অবস্থায়ও তিনি নিজেই গাড়ি চালিয়ে জয়নগর রিসোর্টের ২ নম্বর গেটের সামনে পৌঁছান। সেখানে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলাম শরীফের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

 

উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ‘আহত অবস্থায় শরীফকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। কে বা কারা শরিফকে গুলি ও কুপিয়ে মারাত্মক জখম করেছে, অপরাধীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এই নেতা।’

 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews