1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করলেন ইউএনও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

বরিশালে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করলেন ইউএনও

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়কের পাশে বেড়ে ওঠা ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার বিভিন্ন এলাকার সড়কের পাশে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারে নিজেই অংশ নেন তিনি।

সম্প্রতি পৌরসভার বিভিন্ন সড়ক পরিদর্শনের সময় দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা দেখতে পান ইউএনও মিলটন চন্দ্র পাল। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ও সড়কে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বিবেচনায় তিনি সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেন। পরে নিজেই হাতে সরঞ্জাম নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন জোমাদ্দার বলেন, শুধু নির্দেশনা দেওয়ার পরিবর্তে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি মাঠে নেমে পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ায় সাধারণ মানুষও সচেতন হবে। তার এ উদ্যোগ অন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জন্য অনুকরণীয় হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল বলেন, সড়ক ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। জনসাধারণের চলাচলের পথ নিরাপদ ও সুন্দর রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews