1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী ক্যাথলিক চার্চ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা দোয়া অনুষ্ঠান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদী ক্যাথলিক চার্চ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা দোয়া অনুষ্ঠান

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // গৌরনদী বাসষ্টান্ড ক্যাথলিক চার্চ মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে সোমবার আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড ক্যাথলিক চার্চ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী বিআরডিবি সাবেক চেয়ারম্যান সিনিয়ার সাংবাদিক জরুল ইসলাম জহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, গৌরনদী বাসষ্টান্ড জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন, গৌরনদী কেন্দ্রীয় ঈদগা মসজিদের (সরকারি গৌরনদী কলেজ) পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন, গৌরনদী পৌর জামাতের আমির মোহাম্মদ হাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক বিএম বেলাল হোসেন, এইচএম নাসিরুল ইসলাম, মোহাম্মদ মাসুম খান, মোহাম্মদ নাসিরউদ্দিন। আলোচনা শেষে ব্যবসায়ীদের সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদীর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইসমাইল হোসেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জহুরুল ইসলাম জহির ও বিশেষ অতিথি মোহাম্মদ বদিউজ্জামান মিন্টু সহ অতিথিরা মার্কেটের একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews