
স্টাফ রিপোর্টার।।
বরিশাল জেনারেল হাসপাতাল জামে মসজিদের সার্বিক কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. মহসিন মন্টু সভাপতি, মতিয়র রহমান মতি সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট সৈয়দ আহমেদ খান মাহিদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, ২০০৫ সালে প্রতিষ্ঠিত বরিশাল জেনারেল হাসপাতাল জামে মসজিদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা মসজিদের সার্বিক কার্যক্রম পরিচালনায় মুসল্লি, হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে মসজিদের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার দোয়া কামনা করেন তারা।