1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ইতালির ভেনিসে হেনস্তার শিকার হয়ে থানায় অভিযোগ করলেন বাঁধন দুই সিটিতে ভোটার এলাকা বদলালেন আসিফ-নাসীরুদ্দীন রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত, নিখোঁজ ছয় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ‘বিশেষ’ কর্মসূচি নিয়েছে সরকার ভারতের কাছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ন্যায়সঙ্গত সমাধান প্রত্যাশা রাষ্ট্রপতির চিতলমারীর মাটি ড্রেজারের পাইপে চুষে যাচ্ছে ! নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন গৌরনদীর টরকী বন্দরে হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে অপপ্রচার

গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা কাজী মোখলেছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

 

বাবু সুবোধ কর্মকার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষে কলিন্স কর্মকারের অনুদানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া তারিকুল ইসলাম কাফির সৌজন্যে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

এইচ এম জাকির হোসেন (খোকন) এর সভাপতিত্বে

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম কাফি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বাবু সুনিল চন্দ্র হালদার, দেবেন্দ্রনাথ বাড়ৈ, মিল্টন কর্মকার, রমজান হাং, কাওছার ফকির, বাচ্চু সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকরা।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শিক্ষা উপকরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews