1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসাহাসি নিয়ে ফরিদপুরে সংঘর্ষ, আহত ৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাসাহাসি নিয়ে ফরিদপুরে সংঘর্ষ, আহত ৬

  • প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি // ফরিদপুরের বোয়ালমারীতে ফুচকার দোকানের আড্ডায় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাত ও মারধরে ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা শিশু পার্ক চত্বরে ফুচকার দোকানে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দুজন হলেন পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে ঋত্বিক শেখ (২১) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে কাকন আহমেদ (২০)।আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ঋত্বিকের পেটে ধারালো অস্ত্রের আঘাত ও কাকনের মাথায় আঘাত লেগেছে। আহতদের রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও আজ শুক্রবার সকালে তারা ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা শিশুপার্কের সামনে আলাদা দুটি ফুচকা-চটপটির দোকানে দু’পক্ষের কয়েকজন আড্ডা দিচ্ছিলেন । এ সময় একপক্ষ উচ্চস্বরে হাসাহাসি করলে অপর পক্ষ তাদের উচ্চস্বরে হাসাহাসি করতে নিষেধ করেন, এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির পর উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় ঋত্বিক নামের যুবকের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। এতে কমপক্ষে ৬ জন আহত হয় বলে জানান স্থানীয়রা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে পর্যবেক্ষণে রাখেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল কৃষ্ণ জানান, সংঘর্ষের ঘটনায় দুজনকে ভর্তি রাখা হয়েছিল, আজ শুক্রবার সকালে তারা ছাড়পত্র নিয়ে চলে যান।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বলেন, ‘ফুচকা খাওয়ার সময় হাসাহাসিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews