1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে
নড়াইল প্রতিনিধি // ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি কাজী আশরাফ নিহত হয়েছেন । এ সময় তার সফরসঙ্গী মাহমুদুল হাসান অনিক নামে একজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ (৪৫) নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। পথে ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় কাজী আশরাফের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দূপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, সকালে মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল প্রেসক্লাবসহ জেলায় কর্মরত সাংবাদিকেরা নিহতের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews