1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে সানুহার-ধামুরা সড়ক সংস্কার কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সান্টু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে হত্যার হুমকি উজিরপুরে সানুহার-ধামুরা সড়ক সংস্কার কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সান্টু স্ত্রীকে দেখতে খুলনা থেকে কাজিরহাটে নতুন জামাই, শ্বশুরের লোকজনের হামলার অভিযোগ উজিরপুরে বাসে যাত্রীর ছদ্মবেশে গাঁজা বহন, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বেতাগীতে স্কুলে শর্ট সার্কিট, আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী বরিশালে পৃথক অভিযানে ২৯ জন গ্রেফতার আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

উজিরপুরে সানুহার-ধামুরা সড়ক সংস্কার কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সান্টু

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সানুহার-ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ কাজের উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোঃ ফয়জুল হক সুমন, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎজ্জামান কমরেড, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, ঠিকাদার গাজী শাহাবুদ্দিন, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মুয়াজ্জেম হোসেন জগলু, সাধারণ সম্পাদক মোঃ শাহিন সিকদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, পৌর মহিলা দলের সম্পাদিকা মনিরা আক্তার শিখাসহ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৪ কোটি ২০ লাখ ৯৩ হাজার ২৬৩ টাকা বরাদ্দে উজিরপুর উপজেলার সানুহার আরএইচডি-ধামুরা জিসি-জল্লা-সাতলা জিসি সড়কের প্রায় ৮ হাজার মিটার অংশের সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্থানীয়রা জানান, সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলে উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews