1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শটগানের কার্তুজ ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শটগানের কার্তুজ ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুরের কাউখালীতে পুলিশি অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল এবং পুলিশের ভুয়া পরিচয়পত্রসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানকালে ওই এলাকার মৃত সাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদ থেকে শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ ও আশপাশে তল্লাশি চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার পিস্তলের কভার উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইবাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিপুল শটগানের কার্তুজ, ওয়াকিটকি ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র ও প্রতারণা আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হবে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews