1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া দৌলতখানে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার, হাসপাতালে ভিকটিমের পাশে পুলিশ সুপার বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ৬৬ বছরেও ইটের টুকরো পড়েনি যে সড়কে

প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

বরিশাল নগরের ১৭ নম্বর ওয়ার্ডের মল্লিক রোড এলাকায় সিটি করপোরেশনের অনুমোদিত প্ল্যানের বাইরে গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নলকূপ স্থাপনের কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পানি শাখা।

অভিযোগ উঠেছে, ঢাকায় গণপূর্ত অধিদপ্তরে কর্মরত মো. মামুন হোসেন ওই এলাকায় গভীর নলকূপ বসানোর উদ্যোগ নেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নির্ধারিত নিয়ম অনুসরণ করেননি তিনি ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে এলে তাঁরা বরিশাল সিটি করপোরেশনের পানি শাখাকে অবহিত করেন। পরে পানি শাখার সুপারভাইজার জুয়েলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি সেখানে গিয়ে প্রথমে নলকূপ বসানোর কাজে বাধা দেন। পরে কিছু সময়ের জন্য মালামাল জব্দে গড়িমসি করা হয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মালামাল জব্দে গড়িমসির কারণ জানতে চাইলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। একপর্যায়ে নলকূপ বসানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে বিসিসির পিকআপে করে নিয়ে যায় পানি শাখার কর্মীরা।

এদিকে অভিযুক্ত মো. মামুন হোসেনের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি সরাসরি সাক্ষাৎ কিংবা মুঠোফোনে কথা বলতে রাজি হননি। বরং তাঁর মাধ্যমে দুই ব্যক্তি গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ করে অনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের পানি শাখার সুপারভাইজার জুয়েল বলেন, ‘প্ল্যানবহির্ভূত গভীর নলকূপ বসানো হচ্ছে-এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মালামাল জব্দ করা হয়েছে। সরকারি নিয়মের বাইরে কোনো গভীর নলকূপ বসাতে দেওয়া হবে না।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নগর এলাকায় গভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews