1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রতিটি ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: আমিনুল হক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

প্রতিটি ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: আমিনুল হক

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমরা যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে প্রতিটি ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। বিগত স্বৈরাচার সরকার ১৭ বছর শুধু নিজেদের উন্নয়ন করে গেছে; কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই করেনি। বর্তমান সরকার প্রত্যেক পরিবারকে স্বাবলম্বী করার জন্য ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যুবকদের দক্ষ করার উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ভোলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। তাই চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা নামক একটি বই পাঠ্যপুস্তকে সংযোজন করে তা বাধ্যতামূলক করা হচ্ছে। খেলাধুলায় উদ্বুদ্ধ করে সমাজ ব্যবস্থার একটি গুণগত পরিবর্তন আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তৃনমূল পর্যায় থেকে যাতে দক্ষ খেলোয়ার গড়ে ওঠে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারে, সে জন্য আমরা প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করব।

এ সময় তিনি সব উপজেলায় একটি করে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. শেখ মো. জোনায়েদ হোসেন, ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওসার (পিপিএম), যুব ফ্রিল্যান্সিং প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী জিনান মাহামুদ, তৃতীয় ব্যাচের এআই প্রশিক্ষণার্থী ফাতেমা বেগম মীম, অষ্টম ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থী ফারজানা শিমু প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমাইউন কবির সোপানসহ জেলা যুব ও ক্রীড়া অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ প্রকল্পের অষ্টম ব্যাচ এবং ‘এআই প্রশিক্ষণ’-এর উদ্বোধন ঘোষণা করেন। পরে প্রকল্পের ছয়জন দক্ষ প্রশিক্ষণার্থীকে একটি করে কম্পিউটার বিতরণ করেন।

এ ছাড়া সকালে প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্ভাবনী একটি বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews