1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে
মো. ছাইফুল ইসলাম-(জিহাদ), লালমোহন // ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট সংলগ্ন বৈদ্যেরপুল এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোসা. রাফা আক্তার (৩) নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. সোহেল (৩৫) গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মো. সোহেল লালমোহন বাজারের ব্যবসায়ী ফিরোজ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বৈদ্যেরপুল এলাকায় পৌঁছালে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিনজন আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাফা আক্তারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সোহেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews