1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

​মেহেদী হাসান,ঝালকাঠি // আসন্ন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ সফল ও বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ ৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বিকেল ৩:০০ ঘটিকায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর, ঝালকাঠির আয়োজনে সভায় প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা, সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকার সময় কঠোরভাবে আইন বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত থেকে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব ও গণসচেতনতা তৈরিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন। মৎস্য সম্পদ রক্ষায় এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি জেলায় অভিযান চলাকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews