1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ।

মৃত কয়েদি সুলতান হাওলাদার (৬৪) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় ২০০৪ সালে সুলতান হাওলাদারকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

জেলার আবু ইউসুফ জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ায় সুলতান হাওলাদার দীর্ঘদিন ধরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews