1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সড়ক দুর্ঘটনায় চরমোনাই পীরের বোন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সড়ক দুর্ঘটনায় চরমোনাই পীরের বোন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় চরমোনাই পীরের ফুফাতো বোন মাদ্রাসা শিক্ষিকা রেহেনা বেগম (৪৫) নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করেছেন এসআরবি-৮ সদস্যরা। শনিবার (১০ অক্টোবর) রাতে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মাহফুজুর রহমান রাজু (৩২) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাজীবাড়ি মৈশানী গ্রামের মশিউর রহমানের ছেলে।

বরিশাল এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়ক পারাপারের সময় বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম বরিশালগামী আহনাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। আহত শিক্ষিকাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মামুনুর রশীদ খান ১৭ সেপ্টেম্বর বরিশালের বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ অধিনায়ক বরাবর আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর সদর ও সিপিএসসি কোম্পানি যৌথভাবে অভিযান চালিয়ে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews