1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তাহসিফ হত্যা মামলায় দিশাকে ফের তিন দিনের রিমান্ডে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

তাহসিফ হত্যা মামলায় দিশাকে ফের তিন দিনের রিমান্ডে

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন দিশার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে তাঁর আইনজীবী ইমাম হোসেন জাবেদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

সাত কারণ দেখিয়ে ফের রিমান্ড আবেদন

আবেদনে বলা হয়, “এ আসামিকে চার দিনের রিমান্ডে পেয়ে মামলার ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য ঘটনার বিষয়ে ব্যাপকভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তাহসিফ সাউরির সঙ্গে ঘটনার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যায়। ২৭ অক্টোবর সন্ধ্যায় একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকস খায়। মোটরসাইকেল গ্যারেজে তাহসিফ সাউরিসহ দিশা একসঙ্গে যায়।

“দিশা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ একত্রে ছিলেন এবং বিভিন্ন জায়গায় সাউরির সঙ্গে বাইকে ঘোরাঘুরি করেছেন বলে জানিয়েছেন। এ ছাড়া তদন্তে দিশা ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। এ আসামি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান এবং নীরবতা পালন করেন।”

আবেদনে মামলার আরেক আসামির কথা তুলে ধরে বলা হয়, “তদন্তে সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন। দিশা ও দীপের বক্তব্য ক্রসচেক করা প্রয়োজন। এ ছাড়া তাহসিফ সাউরির মোবাইল কললিস্ট পর্যালোচনায় দিশার সঙ্গে একাধিকবার কথা বলার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে দিশার মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মূল রহস্য উদ্‌ঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করাসহ সাত কারণে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।”

ফের রিমান্ডে নেওয়ার সাত কারণ

  • ঘটনার দিন তাহসিফ সাউরির সঙ্গে সন্দিগ্ধ আসামি দিশা উত্তরা ১৮ নম্বর সেক্টরের রুআপ কমপ্লেক্সে সিপি ফাইভ স্টার নামের ফাস্ট ফুডের দোকানে স্ন্যাকস খাওয়ার সময় কোনো আবেগপ্রবণ কথাবার্তা কিংবা বাকবিতণ্ডা হয়েছিল কি না, তা যাচাই করা প্রয়োজন।
  • ঘটনার দিন তাহসিফ ও দিশার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ কোনো কথাকাটাকাটি কিংবা বাকবিতণ্ডা হয়েছিল কি না, তা যাচাই-বাছাই করা প্রয়োজন।
  • ঘটনার দিন কিংবা তার আগে দুজনের সম্পর্কে কোনো টানাপোড়েন চলছিল কি না, তা যাচাই-বাছাই করা প্রয়োজন।
  • মামলার ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন।
  • অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেপ্তার ও শনাক্ত।
  • আলামত উদ্ধার।
  • দিশা ও দীপের বক্তব্য ক্রসচেক করা।

গত শনিবার রাত ২টার দিকে কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন ফের তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ।

তিনি ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘দীপের ডাকে’ বাসার নিচে নামেন এবং নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান।

দীপ ২৯ অক্টোবর বলেছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান।

তিন দিনেও মামলা না হওয়ায় তাঁকে নিয়ে কী সিদ্ধান্ত হবে, সেই আলোচনার মধ্যে ৩০ অক্টোবর রাতে তাঁকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওই দিন রাতে তাহসিফের বাবা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন দীপকে চার দিনের রিমান্ড দেন আদালত। চার দিনের রিমান্ড শেষে বুধবার দীপকে আরও তিন দিনের রিমান্ড দেন আদালত।

এদিকে দীপের দেওয়া তথ্যেই ৩০ অক্টোবর সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করেন দীপ। একপর্যায়ে তাঁকে নিয়ে শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন পিবিআই কর্মকর্তারা।

এদিকে দিশাকে রাজধানীর কাফরুল থেকে গ্রেপ্তার করা হয় গত ৩০ নভেম্বর রাতে। ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews