1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে ১৩ টি ইটভাটা পরিবেশ দূষণ রোধে অবৈধ কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

কাজিরহাটে ১৩ টি ইটভাটা পরিবেশ দূষণ রোধে অবৈধ কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির // বরিশাল জেলার কাজিরহাট থানা ৫ টি ইউনিয়ন লতা – বিদ্যা ন্দনপুর – ভাসানচর – আন্দামানিক – আদর্শনগর ইউনিয়নে ঘনবসিত ও নদীর পাড়ে প্রশাসনের নিষেধাজ্ঞা ও নোটিশ উপেক্ষা করে মৌসুম শুরুর আগেই অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি নিচ্ছেন মালিকরা। কাজিরহাটে নিবন্ধন নবায়ন না থাকাসহ বিভিন্ন কারণে অবৈধ হিসেবে চিহ্নিত ১১ টি ইটভাটার মধ্যে অনেকগুলোতে ইতোমধ্যে ইট তৈরির কাজ শুরু হয়েছে। কোথাও কোথাও ইট পোড়ানোর জন্য মজুত করা হয়েছে জ্বালানি কাঠ। এখন শুধু চুল্লিতে আগুন দেয়ার অপেক্ষা। এতে পরিবেশদূষণ ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সরেজমিনে লতা ইউনিয়ন শিবগঞ্জ এলাকায় ৪টি আন্দারমানি ইউনিয়নে ৪ ভাসানচর ইউনিয়নে ২টি বিদ্যানন্দনপুর ইউনিয়নে ২টি আদর্শ নগর ইউনিয়নে ১টি বিভিন্ন অবৈধ ইটভাটা ঘুরে মৌসুম শুরুর প্রস্তুতির চিত্র দেখা গেছে। কোথাও ইট তৈরির কাজ চলছে, আবার কোথাও ভাটা চালুর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও জ্বালানি প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভাটা পরিচালনা না করার নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট মালিকরা।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাজিরহাট থানায় ৫ ইউনিয়নে মোট ইটভাটার সংখ্যা ১৩ এর মধ্যে নিবন্ধন নবায়ন না থাকাসহ । উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা রয়েছে কাজিরহাটের ৫ টি ইউনিয়নে।
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার আশপাশে রয়েছে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি। এসব ভাটায় ইট তৈরির জন্য কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ব্যবহার করা হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ভাটাগুলো চালু হলে নির্গত ধোঁয়া ও বায়ুদূষণের কারণে আশপাশের পরিবেশ এবং জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। সরেজমিনে কয়েকটি ভাটায় আগুন জ্বালানোর প্রস্তুতি হিসেবে গাছের গুঁড়ি মজুত করতেও দেখা গেছে।
এর আগে ২০২৪/ ২০২৫ সালে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকটি ভাটাকে জরিমানা করার পাশাপাশি কিছু স্থাপনা ভেঙে দেয়া হয়। এছাড়া একাধিক ভাটার মালিকপক্ষদের সাথে গোপন বৈঠকের মাধ্যমে সমঝোতা করে অবৈধ ভাটার মালিকপক্ষকে জরিমানা না করে এবং ভাটা বিনষ্ট না করে অভিযান পরিচালনাকারীরা চলে যায়। এরকম ঘটনা দু’বছর যাবত চলমান অব্যাহত আছে। তবে অভিযান শেষ হওয়ার কিছুদিন পরই অনেক ভাটায় আবার উৎপাদন কার্যক্রম শুরু হয়। ফলে অবৈধ ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হয়নি।
অভিযানের পরও কীভাবে অবৈধ ইটভাটাগুলো আবার চালু হচ্ছে এরকম প্রশ্ন স্থানীয় মহলের। স্থানীয় মহল মনে করেন মালিকদের বিরুদ্ধে স্থায়ীভাবে আইনগত ব্যবস্থা পদক্ষেপ নিলে ইটভাটা পরিচালনার বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরিস্থিতি বিবেচনায় আইন প্রয়োগ করে। প্রচলিত আইনে অবৈধ ইটভাটা বন্ধ, কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান সক্রিয়ভাবে অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ইটভাটা বন্ধ করা সম্ভব বলে স্থানীয় মহল মনে করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews