1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে চাঞ্চল্য, দুই ব্যক্তির দুই দাবি! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে চাঞ্চল্য, দুই ব্যক্তির দুই দাবি! কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ

বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে চাঞ্চল্য, দুই ব্যক্তির দুই দাবি!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

 

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতকের পিতৃত্ব দাবি করে দুই ব্যক্তি সামনে আসায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৮ নভেম্বর) সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে।

জানা গেছে, শান্তা নামের এক গৃহবধূ ওই হাসপাতালে একটি সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে সন্তান জন্মের পর হঠাৎ হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নবজাতকের জন্মদাতা পিতা বলে দাবি করেন।

এমদাদুলের দাবি, ২০২১ সালে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন এবং তারা ঢাকায় একসঙ্গে সংসার করতেন। তার অভিযোগ, সন্তান জন্ম দেওয়ার কথা বলে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন। এ সময় নিজের বিয়ের কাবিননামাসহ দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণও উপস্থিত ব্যক্তিদের দেখান এমদাদুল।

অন্যদিকে, শান্তা এমদাদুলের সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, এমদাদুল নবজাতকের বাবা নন। তবে এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

এদিকে, এমদাদুল হাসপাতালে উপস্থিত হওয়ার পর ঘটনাস্থল থেকে সরে যান শুভাস। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, এমদাদুলের সঙ্গে সম্পর্ক ও বিয়ের বিষয়টি গোপন রেখেই ২০২৪ সালে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শান্তা। পরবর্তীতে তাদের বিয়েও হয় বলে জানা গেছে। শুভাসকে চাকরির সুবাদে শান্তাকে ঢাকায় থাকতে হয় বলে জানানো হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, শান্তা ঢাকায় গিয়ে প্রথম স্বামী এমদাদুলের সঙ্গে সংসার করতেন এবং বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে শুভাসের সঙ্গেও সময় কাটাতেন।

এক নবজাতকের পিতৃত্ব নিয়ে দুই ব্যক্তির এমন পরস্পরবিরোধী দাবি ঘিরে হাসপাতালজুড়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews