1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের লুৎফর রহমান সড়কে অবস্থিত বরিশাল কিডস ক্যাম্পাস স্কুলের সামনে বিদ্যুতের একটি খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খুঁটির নিচের অংশ ভেঙে যাওয়ায় যেকোনো সময় এটি উপড়ে বা ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খুঁটির নিচের অংশ ভাঙা অবস্থায় থাকলেও এখন পর্যন্ত এটি মেরামত বা প্রতিস্থাপনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অথচ খুঁটির পাশেই রয়েছে বরিশাল কিডস ক্যাম্পাস স্কুল, যেখানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিদিন এসব শিক্ষার্থী ও উক্ত এলাকার শতশত মানুষ ঝুঁকিপূর্ণ খুঁটির নিচ দিয়ে যাতায়াত করছে।

এ ছাড়া ওই স্থানে তিনটি সড়ক একত্রিত হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। ফলে ঝুঁকিপূর্ণ খুঁটিটি যেকোনো সময় ভেঙে পড়লে প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই উক্ত বৈদ্যুতিক খুঁটিটি দ্রুত অপসারণ করে নতুন খুঁটি স্থাপনের দাবি এলাকাবাসীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews