1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার,রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি: রাজাপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (বরকত)।রবিবার বিকাল ৫ টায় মোল্লাহাট বাজার থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের জনগণ—এমন প্রত্যাশার কথা তুলে ধরে তার সমর্থকরা জানিয়েছেন, গোলাম কিবরিয়া বরকত একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও মানবিক গুণাবলিসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। শান্তিপূর্ণ সমাজ গঠন, সাধারণ মানুষের পাশে থাকা এবং মেহনতি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় রয়েছে তার।
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বলে তার সমর্থকদের দাবি। তারা মনে করেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারবেন।
গোলাম কিবরিয়া বরকতের সংক্ষিপ্ত পরিচিতি:গোলাম কিবরিয়া (বরকত) ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাকরাইল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম মাওলানা ফজলুর রহমান। তিনি কেওতা গিঘড়া সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন।
শিক্ষাগত যোগ্যতা:গোলাম কিবরিয়া বরকত কেওতা গিঘড়া সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসা থেকে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন এলাকার হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুক্তাগড় ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় গোলাম কিবরিয়া বরকতকে ঘিরে তার সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews