1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রদল নেতা জামি’র নেতৃত্বে বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে শুভেচ্ছা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

ছাত্রদল নেতা জামি’র নেতৃত্বে বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে শুভেচ্ছা

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে
  • বরিশাল নগরকে আধুনিক ও স্মার্ট শিল্পনগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য: জিয়া উদ্দিন সিকদার

 

 

বরিশাল প্রতিনিধি // বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ও বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

বরিশাল মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার আহবাব সাকালান (জামি)-এর নেতৃত্বে নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় জিয়া উদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ও ভিশনের অংশ হিসেবে বরিশাল নগরীকে দেশের অন্যতম আধুনিক, স্মার্ট ও শিল্পসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা ও সবার সহযোগিতা প্রয়োজন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অন্যদিকে, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার আহবাব সাকালান (জামি) বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের ভাতিজা। তিনি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রকৌশলী। বিদেশে কাজ করার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি দেশে থেকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছেন।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে একটি আধুনিক, স্মার্ট, শিক্ষাবান্ধব ও গবেষণামুখী ছাত্রদল গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

 

বরিশাল নগরীর উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ছাত্রসমাজকে সম্পৃক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews