বরিশালের মুলাদীতে পাকা ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে অবিরাম বর্ষণে।গত ১৯ শে নভেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে কৃষকের পাকা ধান জমিতেই মজে গেছে।
কয়েকদিন পর যে ফসল ঘরে তোলার কথা তা আজ পানির নিচে তলিয়ে গেছে। কৃষকের কয়েকমাসের পরিশ্রম, হাড় ভাঙ্গা খাটুনি, নতুন ফসল ঘরে তোলার আশা,আর দুচোখের স্বপ্ন মুহূর্তেই বিলীন হয়ে গেছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট একটানা বারি বর্ষণে জমিতেই মজে গেছে কয়েক বিঘা জমির ফসল।
মুলাদির দেওরচর এলাকায় কৃষকেরা এখন বুকফাটা দীর্ঘশ্বাস নিয়ে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আছে।