1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদিতে অগ্নিদগ্ধ প্রবাসী বাংলাদেশির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সৌদিতে অগ্নিদগ্ধ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি // সৌদি আরবে নিজ রুমে বিদ্যুতচালিত মোটরসাইকেল চার্জের সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ওই প্রবাসীর নাম কামাল উদ্দিন (৫১)।

গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, নিহত কামাল উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কাজিমের বাড়ির আবদুল গনির ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের ভাতিজা হারুনুর রশীদ জানান, কামাল উদ্দিন দীর্ঘ ২৫ বছরের বেশি সময় প্রবাসে ছিলেন। এর মধ্যে গত ১৫ বছর তিনি জীবন জীবিকার তাগিদে সৌদিতে অবস্থান করছিলেন। সপ্তাহ খানেক আগে তিনি নিজ রুমে মোটরসাইকেল বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। পরে তার সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এ সময় তিনি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews