1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অনলাইন জুয়ায় ১৮ লাখ টাকা হেরে দুধ দিয়ে গোসল যুবকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

অনলাইন জুয়ায় ১৮ লাখ টাকা হেরে দুধ দিয়ে গোসল যুবকের

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে
লালমনিরহাট প্রতিনিধি // লালমনিরহাটের হাতীবান্ধায় অনলাইন জুয়ায় (ক্যাসিনো) ১৮ লাখ টাকা হেরে দুধ দিয়ে গোসল করলেন আহেদুল ইসলাম নামের এক যুবক।পরে তিনি আর জুয়া না খেলার ঘোষণা দেন।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহেদুল ইসলাম টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত জাফর উদ্দিনের ছেলে।

এ সময় আহেদুল ইসলাম বলেন, ‘কয়েক বছর ধরে আমি অনলাইন জুয়ায় আসক্ত। ক্যাসিনোতে আমার ১৮ লাখ টাকা চলে গেছে। এ অনলাইন জুয়ার নেশায় পরে আমি প্রায় নিঃস্ব। তাই আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবন ধ্বংসকারী অনলাইন জুয়া (ক্যাসিনো), তাশ, লুডু আর কখনো খেলব না।’

আর কোনোদিন অনলাইন জুয়া না খেলার ঘোষণা দিয়ে এক বালতি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করার দাবি করেন আহেদুল ইসলাম। এ সময় সবাইকে অনলাইন জুয়া খেলা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews