1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে ২ জন আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে ২ জন আটক

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে শাহাদাত ও মিতা নামের দুই সমর্থককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত শাহাদাত হোসেন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের ফারুক গোলদারের ছেলে ও ফাতেমা জাহান মিতা একই ইউনিয়নের চরচান্দা গ্রামের কাঞ্চন ঢালীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ১০-১২ জনের একটি দল সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে বিভিন্ন চায়ের দোকান ও যানবাহনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে।

এসময় বিএনপি নেতাকর্মীরা টের পেয়ে তাদেরকে আটক করার চেষ্টা করলে সবাই পালিয়ে যেতে পারলেও আটক হোন শাহাদাত হোসেন ও ফাতেমা জাহান মিতা নামে দুইজন।

তাদের দলে কোনো পদ-পদবী না থাকলেও তারা দুইজনই আওয়ামী লীগের সমর্থক। পরে তাদেরকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।মহিষার ইউনিয়ন যুবদল নেতা কাদির ঢালী বলেন, লিফলেট বিতরণকালে প্রথমে আমি তাদেরকে আটকাই। পরে স্থানীয়রাও আমার সঙ্গে যোগ দেয়। এরপর পুলিশ তাদেরকে আটক করেছে।

বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে লিফলেটসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews