1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন: মেহজাবীন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন: মেহজাবীন

  • প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫০ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // সম্প্রতি অমানবিকভাবে এক গৃহকর্মী নির্যাতনের শিকার হওয়ায় বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি লিখেছেন, ‘এ ছবিটি কয়েক দিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।’

মেহজাবীনের পোস্ট করা দুটি ছবির একটিতে লেখা, ‘বাস্তব জীবনে একজন ভালো মানুষ হন, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।’ এটি যিনি পোস্ট করেছেন, তিনি সেই গৃহকর্মী নির্যাতনকারী। যে নির্যাতনের ঘটনার এখনো তদন্ত চলছে। পাশের ছবিটি নির্যাতিত গৃহকর্মীর।

সচেতন করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে। বাস্তবে প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে।’

যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের সহমর্মী হওয়ার কথা জানান জনপ্রিয় এই অভিনেত্রী। প্রয়োজনে বোঝাপড়ার কথাও বলেন। মেহজাবীন বলেন, ‘তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন, আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।’

মেহজাবীন বলেন ‘সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন। অনলাইনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন, সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews