1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির সময় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির সময় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রির সময় ফিলিপ অধিকারী নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কচ্ছপ বিক্রির অভিযোগে ফিলিপ অধিকারীকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন প্রজাতির ২৮টি কচ্ছপ ও একটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়।

পরে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের মৃত যতিন অধিকারীর ছেলে ফিলিপ অধিকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার

অভিযান পরিচালনার সময় আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান উপস্থিত ছিলেন।

কারাদণ্ড দেওয়ার পর উদ্ধার করা ২৮টি কচ্ছপ ও শাপলাপাতা মাছ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews