1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আন্দোলনে অস্ত্র উঁচিয়ে গুলি করা যুবলীগ নেতা মুছা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আন্দোলনে অস্ত্র উঁচিয়ে গুলি করা যুবলীগ নেতা মুছা গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর অস্ত্র উঁচিয়ে গুলি করে ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা আবু মুছাকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ ও ১৫ ব্যাটালিয়নের যৌথ অভিযানে কক্সবাজারের সদর উপজেলার পৌর এলাকার কলাতলী বিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ আবুল কালাম সিদ্দিকী।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আবু মুছা সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার মৃত ছানোয়ার হোসেন ওরফে ছানুর ছেলে। তিনি সিরাজগঞ্জ যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এ ছাড়া তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারেন গ্রেপ্তারকৃত আসামি আবু মুছা ওরফে কিলার মুছা বিগত সময়ে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

আরও জানা যায়, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও সে স্বীকার করেছে। যার ভিডিও ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে পৃথক সংঘর্ষ চলাকালে গুলি করে এবং কুপিয়ে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মীকে হত্যা করা হয়। এসব ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ৩টি হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার মুছা প্রতিটি মামলার এজাহারভুক্ত আসামি। গত ২ মাস ধরে গ্রেপ্তার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। কক্সবাজার থেকে সুযোগ বুঝে তিনি সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার এসব মামলার অন্যতম আসামি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থায় র‌্যাব গ্রেপ্তার করেছে। তারা বর্তমানে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ থানা পুলিশের হেফাজতে ৭ দিনের রিমান্ডে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews