1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ১৭ নারী-পুরুষ গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ১৭ নারী-পুরুষ গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৯ জন নারী ও আটজন পুরুষ। আটকের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

আজ সোমবার (১৩ মে) বিকেলের দিকে ফরিদপুর শহরের হোটেল হ্যাভেনসি, হোটেল রয়েল প্যালেস ও হোটেল গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে কোতয়ালি থানা পুলিশের ওসি মো. হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, ফরিদপুর শহরের কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। আইনগত ব্যবস্থা শেষে তাদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, যেসব আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ চলত সেসব হোটেলের মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews