1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আর্থিক দুশ্চিন্তা নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন পটুয়াখালীর গুলিবিদ্ধ মনির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আর্থিক দুশ্চিন্তা নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন পটুয়াখালীর গুলিবিদ্ধ মনির

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে মানবেতর দিন কাটাচ্ছেন পটুয়াখালীর দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের আলমগীর হোসেনের একমাত্র ছেলে মনির হোসেন। ২০ জুলাই গাজীপুর চৌরাস্তা এলাকায় গুলিবিদ্ধ হন পেশায় পোষাক শ্রমিক মনির। তখন থেকেই পঙ্গুত্ববরণ করে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এদিকে টাকার অভাবে অন্ধকার ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে দিন কাটাচ্ছে মনিরের পরিবার। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকার অনুদান পেলেও তা খরচ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মনিরের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। মনিরের তিন বছরের ছেলে ইসমাইলের ভরণপোষণও অনিশ্চিত।

যোগাযোগ করা হলে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মনির হোসেন এ প্রতিবেদককে জানান, প্রতিদিন তার সঙ্গে দুই-তিনজন লোক হাসপাতালে থাকতে হয়। তাদের খাবারই জোগাড় করতে পারছেন না তিনি। উপার্জনক্ষম কেউ না থাকায় পরিবার নিয়েও আছেন বিপাকে।

এসময় আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে মনির আরও বলেন, টাকার অভাবে অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে দিনে দিনে মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন তিনি। তার পুরো পরিবার এখন দিশেহারা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মাহমুদ যুগান্তরকে বলেন, তিনি জানামাত্রই খোঁজখবর নিয়ে ও কাগজপত্র যাচাই করে তাকে তালিকাভূক্ত করেছেন।

খুব দ্রুত সময়ের মধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুলিবিদ্ধ মনির আর্থিক অনুদান পাবেন বলে নিশ্চিত করেছেন এ কর্মকর্তা। এছাড়া জেলা প্রশাসনও সহযোগীতা করবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews