1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করব’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

‘আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করব’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // রমজান মাসকে সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করে যাচ্ছে। তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এমনটাই জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ বৃহস্পতিবার তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ উপদেষ্টা বলেন, ‘তুরস্ক দেশের অবকাঠামো খাত, স্বাস্থ্য ও জ্বালানি খাতসহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্ক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। দেশটি বাণিজ্য ভিত্তিক সামরিক খাতেও বিনিয়োগ করতে আগ্রহী।’

এছাড়া দুদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার বিষয়ে ভবিষ্যতে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে সেখানেই দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘চালের বাজার নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বাজারে অন্য কোনো পণ্যে অসঙ্গতি নেই। চাল মজুতেও ঘাটতি নেই। এরপরেও চাল আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহ দেয়া হচ্ছে। আমদানি শুল্ক ৬৩ শতাংশ থেকে তিন শতাংশে নামানো হয়েছে। এছাড়া এপ্রিল মাসে বোরো ধান উঠলে চালের বাজার স্বাভাবিক হবে।’

রমজানের বাজার পরিস্থিতি কেমন থাকবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করে যাচ্ছে। তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews