1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আ’লীগ নেতাদের অবস্থানের খবর পেয়ে বাড়িতে হামলার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আ’লীগ নেতাদের অবস্থানের খবর পেয়ে বাড়িতে হামলার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় বাড়ির তত্ত্বাবধায়ককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, ওই বাড়িতে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু এবং ঢাকার আগারগাঁও এলাকার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম অবস্থান করছেন এমন খবর পেয়ে কয়েকজন সেখানে যান। তবে বিষয়টি আঁচ করতে পেরে তারা আগেই বাড়ি থেকে সরে যান বলে জানা গেছে।

পরে বাড়িতে তাদের না পেয়ে তত্ত্বাবধায়কের সঙ্গে মারধরের ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। একই সঙ্গে বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও দাবি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য গত ৫ই সেপ্টেম্বর আনুমানিক রাত আটটার দিন নথুল্লাবাদের এই বাড়িটিতে হামলা চালায় অজ্ঞাতনামা কয়েকজন যুবক। স্থানীয়রা জানান কে বা কারা হামলা করেছে সেটা আমারা শনাক্ত করতে পারিনি।

শামসুল আলম চুন্নু দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি একাধিকবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২০২৩ সালে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

স্থানীয় সূত্রের আরও দাবি, জুলাইয়ের সহিংসতার ঘটনায় আমিরুল ইসলামকে পুলিশ খুঁজছিল। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয়দের দাবি। সম্প্রতি তাকে নথুল্লাবাদ বাজার এলাকায় দেখা গেছে বলেও তারা জানান।

তবে হামলায় কারা জড়িত এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews