1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতার প্রতিবাদে মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতার প্রতিবাদে মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে
এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদ এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে স্থানীয় একটি স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, যুবদল নেতা আলী আজিম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া বক্তব্য দেন পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, যুবনেতা শফিউল আজম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি লিয়াকত তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর জিয়া মঞ্চের সভাপতি কাজী মঞ্জুরুল আলম মঞ্জু এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জসিম।

বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা ফ্যাসিবাদের বিচার এবং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বিএনপি, যুবদল, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews