1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ-হত্যা মামলার আবেদন খারিজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ-হত্যা মামলার আবেদন খারিজ

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩১ 0 বার সংবাদি দেখেছে
আদালত প্রতিবেদক // ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে রাজধানীর ঢাকার যাত্রাবাড়িতে ১২ পুলিশ হত্যা মানলার আবেদন সরাসরি খারিজ করেছেন আদালত।

‎‎গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের ছোট ভাই জালার হোসেন এই মামলার আবেদন করেন।

‎‎ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির মামলার আবেদন আমলে না নিয়ে সরাসরি খারিজ করে দিয়েছেন, যা বাদীপক্ষের আইনজীবী অনিক দেওয়ান নিশ্চিত করেছেন।

‎‎মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উসামা ফাতেমা, আরিফ সোহেল।‎‎মামলার অভিযোগে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট বিকেল সাড়ে ৫ টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে যাত্রাবাড়ি থানার সামনে অন্তত ৭/৮ টি গাড়ি পুড়িয়ে মালামাল লুট করা হয়। হামলা, ভাংচুর করে থানা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিতে আগুন লাগিয়ে দেয়। সেখানে থাকা আসিফ মাহমুদ এবং তার সহকারীদের সহযোগিতায় ওসি আবুল হোসেনসহ ১২ জন কুপিয়ে হত্যা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews