1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ২ ভাইয়ের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ২ ভাইয়ের

  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুরের স্বরুপকাঠি (নেছারাবাদ) উপজেলার বলদিয়া ইউনিয়নে মো. নাদিম (২৪) ও মো. এমাম (২০) নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ শিকার করতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের স্পর্শে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উড়িবুনিয়া গ্রাম থেকে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।

 

 

নিহত নাদিম এবং এমাম উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে।

 

 

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, নাদিম এবং এমাম দুজন আপন ভাই। গতকাল শুক্রবার রাতে কোচ দিয়ে খালের পাড়ে মাছ মারতে বের হন তাঁরা। উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে এক চাষি ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে হয়তো মারা গেছেন। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেন।

স্বরুপকাঠি (নেছারাবাদ) থানার পরিদর্শক (ওসি/তদন্ত) এইচ এম শাহীন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘ঘটনা সত্য। চাষি তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই। তারা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠানো হবে। আমরা ঘটনাস্থলে রয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews