1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইউটিউব ভিডিও করতে ‘কবরে’ এক রাত কাটালেন যুবক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বাগেরহাটে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ১ নববধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পালাতক হাতীবান্ধায় বড় ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ দায়ের। ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন  ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গ্রেপ্তার ১৯ দিনেও খাবার মুখে তোলেনি খানজাহান আলী দিঘির সেই কুমির বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

ইউটিউব ভিডিও করতে ‘কবরে’ এক রাত কাটালেন যুবক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে

বগুড়ার শাহাজাহানপুরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটিয়েছে দুই ভাই। ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে কবর খুঁড়ে রাত কাটানোর অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।  ওই যুবকের নাম রনি। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের ছাত্র। এতে সহায়তা ও ভিডিও করেন তারই বড় ভাই। এ ঘটনা স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ার পর দুজনকে আটক করেছে পুলিশ। উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুই ভাই হলেন ওই গ্রামের মোকছেদ আলীর ছেলে মিলন ও মিজানুর রহমান রনি। মিলনের বয়স ২৬, আর রনির ২৪ বছর।  দুই ভাইকে সোমবার বিকেলে শাজাহানপুর আমলি আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, দুই ভাই নিজেদের বাড়ির উঠানেই খবর খনন করেন। রোববার রাত ১১টার দিকে ক্যামেরা ও পানির বোতলসহ রনি কবরে প্রবেশ করেন। তার বড় ভাই মিলন মাটি চাপা দিয়ে কবরের উপরের অংশ ঢেকে ভিডিও ধারণ করেন। অক্সিজেন ও আলো-বাতাস সরবারহ স্বাভাবিক রাখতে তারা কবরের মধ্যে বৈদ্যুতিক বাল্ব এবং একটি ফ্যান লাগিয়েছিলেন।

শামীম হাসান বলেন, ‘সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের পাশাপাশি সমালোচনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ রনি ও তার বড় ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে আসে।’ স্থানীয়রা জানান, রনি দীর্ঘদিন ধরে তার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন। এর আগে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করেছেন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় তাদের শাজাহানপুর আমলি আদালতে পাঠানো হয়েছে। এর আগে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে তারা পুলিশ মুচলেকা দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাদের আদালতের জিম্মায় দেয়া হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews