1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইতিহাসে শেরে বাংলার অবদান অপরিসীম: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ইতিহাসে শেরে বাংলার অবদান অপরিসীম: মির্জা ফখরুল

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭৯ 0 বার সংবাদি দেখেছে

জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (এপ্রিল ২৬) এক বাণীতে মির্জা ফখরুল বলেন, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। মানুষের ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদানের কথা এ দেশের কোনদিনই ভুলবে না।

 
বিএনপি মহাসচিব বলেন, শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কিংবদন্তি হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। ঔপনেবিশিক শক্তির অমানবিক, অন্যায় ও চাপিয়ে দেয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এ দেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিশি বোর্ড গঠন তার একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।
 
মির্জা ফখরুল বলেন, বহুগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান ব্যক্তিত্ব ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক। আমাদের জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। আমি মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের রূহের মাগফিরাত কামনা করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews