1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইনকিলাব মঞ্চের শাহবাগ ব্লকেড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

ইনকিলাব মঞ্চের শাহবাগ ব্লকেড

  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ ব্লকেড করে মিছিল করছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।

এর আগে বিকেল ৪টার দিকে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছোড়ে।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক সংবাদমাধ্যমকে বলেন, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে; তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কেউ গুলিবিদ্ধ নন।

এছাড়া কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী।

এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দাবি করা হয় জাবের গুলিবিদ্ধ। এক স্ট্যাটাসে বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা ও শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’

তবে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইমরান হোসেন বলেন, এখন পর্যন্ত ২০-২৫ জন রোগী এসেছে। তাদের সবাই আহত। তবে গুলিবিদ্ধ বা রাবার বুলেটবিদ্ধ কেউ এসেছে কিনা সেটা এখনই বলতে পারব না। অনেকেরই ভর্তি ছাড়া চিকিৎসা চলছে।

এর আগে আন্দোলনের সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জসহ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়তে থাকে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছুড়তে থাকেন আন্দোলনকারীরা।

এ সময় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজন আহত হলে তাদের দ্রুত সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews