1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইয়াবাসহ সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ইয়াবাসহ সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানকে (৫৩) ইয়াবাসহ আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে সেন্ট মার্টিন পশ্চিম পাড়া চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ তাকে আটকের কথা জানায় কোস্ট গার্ড।

আটক মুজিবুর রহমান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।

তিনি বলেন, আজ ভোরে গোয়েন্দা সূত্রে জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়া সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান তার নিজস্ব বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশে মজুত করেছেন।

এই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে ওই চেয়ারম্যানকে আটক করা হয়।

পরে ঘর তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকায়িত একটি বস্তার ভেতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক ইউপি চেয়ারম্যানকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews