1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদের ছুটিতে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ঈদের ছুটিতে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি // গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নেয়ামুল শেখ (২২) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহত নেয়ামুল শেখ জাঙ্গালীয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের আলমগীর শেখের ছেলে। তিনি সৌদি প্রবাসী। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন।

আহতরা হলেন, নেয়ামুলের বোন নাদিয়া (১৮), মামাতো ভাই মাশফিক (১২)। অপর মোটরসাইকেলে থাকা উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের হাবিব উল্লাহর ছেলে রিয়াদ শেখ (১৯) ও জাহাঙ্গীরের ছেলে পলাশ আল আমিন (১৯)। তারা দুজনই গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে রিয়াদ কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের ছাত্র ও আল আমিন পলাশ শিল্পাঞ্চল কলেজের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেয়ামুল তার বোন ও মামাতো ভাইকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে নোয়াপাড়া সড়ক ধরে দোলান বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেয়ামুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এছাড়া মোটরসাইকেলে থাকা তার বোন নাদিয়া ও মামাতো ভাই মাশফিককে আহত অবস্থায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য মোটরসাইকেলে থাকা রিয়াদ ও আল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews