
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর পৌরসভায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় পৌরসভার টেম্পু স্ট্যান্ড থেকে বিক্ষাভ মিছিল বের করে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং টেম্পু স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমাউন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম বাবুল খলিফা, পৌর যুবদলের যুগ্ম – আহবায়ক মোঃ কালাম ফরাজী, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন-সম্পাদক মোঃ মেহেদী ভুইয়া, মোঃ নুরুজ্জামান, পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ্,পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার শিল্পী, সম্পাদিকা মনিরা আক্তার শিখাসহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা। বক্তৃতাকালে নেতাকর্মিরা বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করতেছে, ঠিক তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠী—আওয়ামীলীগের দোসরা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়।আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই—বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা আর বরদাস্ত করা হবে না। ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থানের পর এই দেশে ফ্যাসিবাদের স্থান আর কোনো দিন হবে না। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে যদি কেউ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার বা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়, তবে পৌর বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দেশের আপামর জনতাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।আমাদের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে—আপনারা সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কোনো উসকানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর পৌরসভার নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।