1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঋণের নামে ১৫ বছরে ব্যাংক থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভিক্ষুকের কাছে সামান্য দামে ঔষধ বিক্রি করায় ঔষধের দেকান বন্ধ করে দিল ড্রাগ এ্যাসোশিয়েশন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! আবারও যৌথ প্রযোজনায় শাকিব মজুতকারীর শাস্তি নিয়ে কী বলছে ইসলাম আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরছেন কামিন্স সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঋণের নামে ১৫ বছরে ব্যাংক থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট

  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংক ঋণের নামে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট করা হয়েছে বলে জানিয়েছে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ ছাড়া ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোকে ১৫ হাজার ৭০০ কোটি টাকা মূলধন জোগান দিয়েছে আওয়ামী লীগ সরকার। আজ সোমবার (১২ আগস্ট) রাজধানীতে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনার বিষয়ে সিপিডির এক আলোচনায় এসব তথ্য জানানো হয়।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ৪৭ থেকে ৬৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

এ সময় আলোচকেরা বলেন, ব্যাংক খাতের ওপর জনগণ আস্থা হারালে আর্থিক খাতে বড় ঝুঁকি তৈরি হবে। সুশাসন ফেরাতে ব্যাংক রিফর্ম কমিশন গঠনের প্রস্তাব দেন তাঁরা। সেই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যাংকের লাইসেন্স না দেওয়ার পরার্মশ দিয়েছে সিপিডি।

সরকারের সাবেক কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর না করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। সেই সাথে নিয়ম অনুযায়ী সব নিয়োগ দেয়ায় জোর দিয়েছে সিপিডি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews