1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এক কোরালের দাম ২০ হাজার টাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

এক কোরালের দাম ২০ হাজার টাকা

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে
কুয়াকাটা প্রতিনিধি // পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালাল মাঝি (৩৬) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। মাছটি ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। কুয়াকাটা মাছ বাজার থেকে নিলামে মাধ্যমে মাছটি কিনে নেন খলিল খান নামের ব্যবসায়ী।
শুক্রবার (০৬ ডিসেম্বর ) সকালে কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। এর আগে গত বৃহস্পতিবার ভোর রাতের দিকে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর সাগর মোহনায় মাছটি ধরা পড়ে।
এ বিষয় জালাল মাঝি বলেন, প্রতিদিনের মত গত বৃহস্পতিবার ট্রলার নিয়ে গভীর সাগরে যাই। পরে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এ কোড়াল মাছটি ধরা পড়ে। মাছটি সুস্বাদু হওয়ায় এসব মাছের চাহিদা অনেক। খুব ভালো দামে বিক্রি করেছি।
ব্যবসায়ী রাসেল বলেন, এত বড় মাছ সচারাচর পাওয়া যায় না। এসব মাছ অনেক সুস্বাদু। তবে দাম বেশী হওয়ায় এসব মাছ আমাদের মত মধ্যবিত্ত মানুষের নাগালের বাহিরে। তবে এসব মাছ যদি কেটে বিক্রি করে তাহলে আমরা আমাদের সাধ্যমত কিনে খেতে পারি।
ক্রেতা খলিল খান বলেন, আমি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করি, এসব বড় কোরাল আসলে সব সময় পাওয়া যায় না। মাছটি দেখেই আমার পছন্দ হয়েছে। তাই জেলের চাহিদা অনুযায়ী ১১০০ টাকা কেজি ধরে মাছটি ডাকের মাধ্যমে
 মাছটি ক্রয় করেছি। খুব ভালো দামে বিক্রি করতে পারব বলে আশা করি।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ খুবই সুস্বাদু। শিশুদের মানসিক বিকাশে কোরাল মাছ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পায়রা, বিষখালী, বলেশ্বর ও সুন্দরবনের মোহনাগুলোতে জেলেদের জালে ইলিশের পাশাপাশি এসব মাছ আরো ধরা পড়বে বলে আাশা রাখি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews