1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এক মাছ বিক্রি হলো ৩ লাখ ১২ হাজার টাকায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

এক মাছ বিক্রি হলো ৩ লাখ ১২ হাজার টাকায়

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা মাছ। মাছটি বিক্রি করা হয়েছে ৩ লাখ ১২ হাজার টাকায়।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর লোকালয়ে আনা হয় মাছটি। এর আগে বৃহস্পতিবার ধরা পড়ে মাছটি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেনের জালে মাছটি ধরা পড়ে। গতকাল রাত আটটার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা ৩ লাখ ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যান গত মঙ্গলবার সকালে।

মাছ ধরার একপর্যায়ে গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের জাবা মাছটি ধরা পড়ে। মাছটি তিনি ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি করেছেন।

উল্লেখ্য, জাবা মাছের ফুলকা জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তা ছাড়া এ মাছের ফুলকা দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও কোরিয়ায় সুস্বাদু সুপ তৈরি হয়, যা অনেক দামি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews